রাজধানীর উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম ও খিলক্ষেত থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ইব্রাহিম হোসেন (২০), মো: মিজানুর রহমান মিজান (৪৫), মো: সম্রাট মিয়া (১৯), মো: বাবু মিয়া (২৩), দুর্জয় সরকার (১৯), তানজিম ইসলাম (১৯), সোহেল মোল্লা (৪৫), মো: জুয়েল আহমেদ (২৪), লাল মিয়া (৩৫), মো: সুজন ইসলাম (২৯), মো: আরিফ (৩৩), বাবু (২৩), মো: সোহেল (২৫), নাজিম (২০), সাগর সিকদার (৩৩), মো: রবিউল ইসলাম (২৮), মো: আশিক (২০), আমির হামজা (২০) এবং মো: আরিফ খান (২৫)।
অন্যদিকে, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: মিন্টু শেখ (৪৩), মো: এনামুল হক (৫৪), মো: আ. কাদের (৩৮), ছোলেমান বেপারী (২১), মো: ফরহাদ ইসলাম (২৪), মো: মেহেদী হাসান (২৫), সোহেল রানা (৪৭), মো: রবিউল ইসলাম (১৯), মো: শামীম (১৯) এবং মো: মাসুম বিল্লাহ (২০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাসস



