যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭

শনিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার
গ্রেফতার |নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।

শনিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উজ্জ্বল শেখ (৩১), মো: ওসমান আলী (২২), মো: সোহান হাওলাদার (২৮), মো: রিফাত (২১), মো: তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), মো: মঞ্জুরুল আলম শিমুল (২২), মো: তানভির (১৯), মারুফ আহমেদ অন্তর (২০), মো: সোহাগ (২৫), মো: জুয়েল (৩৫), মো: আরিফুল ইসলাম (৩৬), মো: অকিন (৩৯), মারুফ (২০), মো: অন্তর (২০), মো: রহিদুল ইসলাম (২০), মো: রাব্বি (২৩), মো: ইবনে আদম (৩৫), মো: আলাল শেখ (২৫), মো: নুর আলিফ (১৯) ও আবু সালেহ মো: মুছা ওরফে সাগর।

এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), মো: সোহাগ মিয়া (১৯), মো: ইয়াসিন (২১), মো: রকিবুল ইসলাম (২৮), মো: শাওন (২০), নিলয় মল্লিক (২৩), রাকিবুল ইসলাম (১৯), মো: মনির হোসেন (২৫), মো: শাহিন আলম (৪১), মো: আল আমিন (৪০), মো: রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান মোর্শেদ (২২), আল-আমিন হাওলাদার (২৫), সুজন মিয়া (২৫), মো: জুবায়েদ মিয়া (২৫), শরিফ আহাম্মেদ (২৩) ও মেজবা উদ্দিন (১৯)|

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : বাসস