ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫৮

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫৮
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫৮ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ছয়জন এবং সিটিটিসি বিভাগে দু’জন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ হতে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ছয় হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা ও ২৮ লাখ জালনোট উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাসস