মোবাইল ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক

ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর কাছে মোবাইল ফোনটি বুঝিয়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক যুবক
রাজধানীর মিরপুরে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক যুবক |নয়া দিগন্ত

রাজধানীর মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশের সহায়তায় এক মো: রিমন (৩২) একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২৬ মিনিটে একজন ছিনতাইকারী মিরপুর ১১ বনলতা সুইটসের সামনে একজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে দয়িত্বরত পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।

ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর কাছে মোবাইল ফোনটি বুঝিয়ে দেয়া হয়।

গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।