ডিএমপি’র যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ এপ্রিল) সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নাছিম খান ওরফে নাজমুল (৩২), বাদশা মিয়া (৩৮), মো: আব্দুল হাকিম (২৪), আরমান (৩০), মো: রাশেদুল ইসলাম রাব্বি (৩০), মো: মুসা ঘোরামি (৩৫), মো: মোশারফ হোসেন ভুইয়া (৪৩), মো: মামুন (২২), রুবেল হোসেন (২৮), নাজমুল (২২), আসলাম ভূইয়া (২৪), মো: আলাউদ্দিন ওরফে অনিক (২৪), মো: শাহাবুদ্দিন (১৮), শামীম (২৬), আলী আকবর (৪৫), মো: সজীব মিয়া (৩৫), মো: সিয়াম (২৫), বিল্লাল হোসেন (২৭) ও আইজুল ইসলাম (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় দু’জন, পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে একজন, অন্যান্য একজন ও মোবাইল কোর্টে ১২ জন রয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



