ডিএমপি'র অভিযানে গ্রেফতার ৪৭১

একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার
গ্রেফতার |নয়া দিগন্ত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার ডিএমপি থেকে এসব তথ্য জানানো হয়েছে৷

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫৩ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ৭৮ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দু'টি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দু'টি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দু'জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।