কয়রায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নারায়ণপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় তরমুজবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত |নয়া দিগন্ত

খুলনার কয়রা উপজেলায় তরমুজবাহী একটি ট্রাকের ধাক্কায় মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় তরমুজবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে রাখে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আয়ুব আলী জানান, নিহত মজিবার মোড়ল নিজের উপার্জনে সংসার চালাতেন এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।