বাস-মোটরসাইকেল সংঘর্ষ : আগুনে পুড়লো ২ গাড়ি, প্রাণে রক্ষা পেল যাত্রীরা

‘সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাজার এলাকায় টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণে তেল লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে মোটরসাইকেল ও বাসটিতে আগুন ধরে যায়।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
আগুনে পোড়া দুই গাড়ি
আগুনে পোড়া দুই গাড়ি |নয়া দিগন্ত

গাজীপুরে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আগুনে গাড়ি দু’টি পুড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মহানগরীর বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাজার এলাকায় টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণে তেল লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে মোটরসাইকেল ও বাসটিতে আগুন ধরে যায়।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত বাস থেকে নেমে রক্ষা পান। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেল সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।’