আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আড়াই লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
জানালার গ্রিল কেটে ডাকাতি
জানালার গ্রিল কেটে ডাকাতি |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আড়াই লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের আব্দুস সালাম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির সদস্যরা জানায়, রাতে আট থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন এবং আলমারি ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ডাকাতরা বাড়ির সবাইকে হত্যার হুমকি দেন। পরে রাতেই বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি নিয়ে গুরুত্বসহকারে কাজ করা হচ্ছে।