আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার সব ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন দলের নেতাকর্মীরা।
চাতরী ইউনিয়নে আয়োজিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম, উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, কর্মপরিষদ সদস্য নজরুল করিম, চাতরী ইউনিয়ন সভাপতি কাজী জসিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডা. মোহাম্মদ আমিন, মাকসুদুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



