ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত

বান্ধবীর সাথে সিএনজিতে করে যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অটোরিকশা চাকার সাথে ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু |সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামের এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি কবিরাজ মোড় এলাকার জাহিদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

সূত্রে জানা গেছে, বান্ধবীর সাথে সিএনজিতে করে যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অটোরিকশা চাকার সাথে ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিতুর নানা জামালউদ্দিন জানান, রিতু প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু আজ বেলা ১১টার দিকে শুনতে পান রিতু অ্যাক্সিডেন্ট করেছে। পরে ঈশ্বরদী হাসপাতালে ডাক্তাররা জানায়, হাসপাতালে আসার আগেই মারা গেছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছগির উদ্দিন জানান, ‘আমি ঘটনা শুনেছি, রিতু আমার মাদরাসার আলিম সাধারণ বিভাগের পরীক্ষার্থী ছিল। আমি দাখিল পরীক্ষা কেন্দ্রে ছিলাম এখন তাদের বাড়িতে যাচ্ছি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।