নলডাঙ্গা উপজেলা ও ইউপি নির্বাচনের জামায়াতের প্রার্থী ঘোষণা

উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
উপজেলা ও ইউপি নির্বাচনের জামায়াতের প্রার্থী ঘোষণা
উপজেলা ও ইউপি নির্বাচনের জামায়াতের প্রার্থী ঘোষণা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৭ মে) বিকেলে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান।

প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে থানা সেক্রেটারি পল্লী চিকিৎসক ডা: মো: ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নাটোর শহর শাখার সেক্রেটারি মো: আলী আল মাসুদ মিলন ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোসা: হালিমা বেগমকে সমর্থন দেয়া হয়েছে।

এছাড়াও ২ নম্বর মাধনগর ইউনিয়নে মো: আবু নওশাদ নোমানী, ৩ নম্বর খাজুরা ইউনিয়নে মাওলানা মো: আব্দুর রউফ, ৪ নম্বর পিপরুল ইউনিয়নে মাওলানা মো: ইসরাফিলকে সমর্থন দেয়া হয়েছে।

নলডাঙ্গা উপজেলা আমিরের সভাপতিত্বে প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলার সেক্রেটারি মো: সাদেকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিডিয়াকর্মীরা।