নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারী থানা
নীলফামারী থানা |নয়া দিগন্ত

নীলফামারীর সদরে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’