সিলেট মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার এসএমপি কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সভায় সিলেটের পিপি/জিপিসহ সরকারি আইনজীবীরা অংশগ্রহণ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কীভাবে আরো কার্যকরভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়া।
সভায় ছিনতাইকারী ও চাঁদাবাজসহ চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের পর আসামি চালান, রিমান্ড আবেদন এবং কোর্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন আইনজীবীরা।
সভায় উভয়পক্ষ ভবিষ্যতে এ ধরণের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন ও এতে একমত পোষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, জেলা জিপি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আবুল হোসেন, সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এজাজ উদ্দিন, সিজেএম কোর্টের (চলতি দায়িত্বে) পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এ পি পি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান।
এছাড়া সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



