যশোরের চৌগাছায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জন আসামিতে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমের নেতৃত্বে চৌগাছা থানার এসআই অভিজিৎ সিংহ রায়সহ পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
এ সময় তারা চৌগাছা সদর ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসা: পারভীনা বেগম (৩৭), ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিবুর রহমান রিয়াজ (৩৪), ফুলসারা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান কামাল (৩৫), স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের মরহুম সামছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৫১), পুড়াপাড়া গ্রামের সুনিল দাসের ছেলে প্রদীপ দাস (৩২), লস্করপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে পপি খাতুন (২৩), ধুলিয়ানী গ্রামের মরহুম ইমান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩২), একই গ্রামের মরহুম ইমান আলীর স্ত্রী তৌহিরন নেছা (৫২), রায়হান আলীর ছেলে ইদ্রিস আলী (৪০), বুড়িন্দিয়া গ্রামের মরহুম জাকারিয়া বিশ্বাসের ছেলে আব্দুর রহমান (৫৩), দেবীপুর গ্রামের মরহুম সোলায়মানের ছেলে সোহাগ রহমান (৩৪), তার মা শেফালী খাতুন (৫২) ও স্বর্পরাজপুর গ্রামের মইনুল ইসলামের স্ত্রী বিলকিস বেগমকে (৪২) গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


