সিলেটে ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দোয়া মাহফিল

‘অধ্যক্ষ ফরিদ চৌধুরী (রহ.) নিবেদিত দাঈ, সংগঠক ও সমাজসেবক ছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গিয়েছেন।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দোয়া মাহফিল
সিলেটে ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ‘অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) নিবেদিত দাঈ, সংগঠক ও সমাজসেবক ছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গিয়েছেন।

অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অনন্য। তিনি কম ও আস্তেধীরে কথা বলা পছন্দ করতেন। তিনি স্থিরতা, গাম্ভীর্য, বিনয়ের গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন ভালো একজন এমপি। মেপে মেপে কথা বলতেন। টু দ্যা পয়েন্ট কথা বলা পছন্দ করতেন।’

সোমবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সাবেক রেক্টর অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে জামেয়া নাজিরেরগাঁও শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জামেয়ার শিক্ষক মাওলানা হানীফ হোসাইনের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষক সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, হাফিজ ইমরান আহমদ ও মাওলানা হোসাইন আহমদ।

উপস্থিত ছিলেন শিক্ষক ওবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, মো: শাহীন আলম, মাওলানা আবদাল হোসাইন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমির হোসাইন, মাওলানা কায়েস আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কঠিন সময়ে অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) অত্যন্ত দৃঢ়তার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন। তিনি সত্যের পথে অবিচল ছিলেন। যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা! তাকে ক্ষমা ও জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করুন। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দ্বীনের পথের সহযাত্রীদের সাবরে জামিল ও হায়াতে তাইয়্যিবাহ দান করুন। হেফাযতে রাখুন। আমীন।