রাজাপুরে পরিত্যক্ত অবস্থায় পেনগান উদ্ধার

রাতে নৈকাঠি গ্রামের মো: নান্নু শিকদারের বসতবাড়ির পিছনে চলাচলের ঢালাই গলি রাস্তার পাশে মুরগীর খোপের পিছনে নীল পলিথিনে মোড়ানো একটি অবৈধ বিদেশি পেনগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
র‌্যাব-৬, বরিশাল
র‌্যাব-৬, বরিশাল |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত অবস্থায় পেনগান উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (১৮ মে) রাত ২টার দিকে উপজেলার নৈকাঠি এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বরিশাল র‍্যাব-৮ -এর কোম্পানি অধিনায়ক মো: কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, র‍্যাব-৮ -এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে নৈকাঠি গ্রামের মো: নান্নু শিকদারের বসতবাড়ির পিছনে চলাচলের ঢালাই গলি রাস্তার পাশে মুরগীর খোপের পিছনে নীল পলিথিনে মোড়ানো একটি অবৈধ বিদেশি পেনগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে অস্ত্রটি ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।