লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে ইউনিয়ন যুবদলকর্মীর মৃত্যু

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদ তার বসতঘরের পাশে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
নিহত মো: মাকসুদ
নিহত মো: মাকসুদ |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মাকসুদ (৪৫) নামে এক ইউনিয়ন যুবদলকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবদলকর্মী মাকসুদ রমাগঞ্জ ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং বর্তমান ইউনিয়ন যুবদলের কর্মী। তিনি রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর পাশের মো: নাছির মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদ তার বসতঘরের পাশে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।