সুনামগঞ্জে জলাবদ্ধতার পানি নিষ্কাশন করতে গিয়ে মাটি চাপায় নিহত ১

সুনামগঞ্জের মধ্যনগরের বোয়ালার হাওরের জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য জাঙ্গাল কাটতে গিয়ে মাটি চাপায় প্রাণ গেলো সদর ইউনিয়নের শাইলানী গ্রামের কৃষক চানফর আলীর ছেলে আরমান মিয়ার (২১)।

Location :

Modhyanagar
মধ্যনগর থানা, সুনামগঞ্জ
মধ্যনগর থানা, সুনামগঞ্জ |নয়া দিগন্ত

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগরের বোয়ালার হাওরের জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য জাঙ্গাল কাটতে গিয়ে মাটি চাপায় প্রাণ গেলো সদর ইউনিয়নের শাইলানী গ্রামের কৃষক চানফর আলীর ছেলে আরমান মিয়ার (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির কারণে বোয়ালার হাওরের বোরো ফসল জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছিলো। বেশ কিছুদিন ধরে হাওরপাড়ের কৃষকরা একত্র হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে নদীর পানি থেকে হাওরের জলাবদ্ধতার পানি বেশি হওয়ায় পাউবোর নদী রক্ষা বাঁধ (পি আই সি) কেটে পানি নিষ্কাশন করতে আজ দুপুরে গ্রামের কৃষকরা একত্রিত হন বাঁধের পাড়ে। সিদ্ধান্ত মোতাবেক ছোট করে বাঁধ কাটতে নামেন অনেকেই। হঠাৎ বাঁধের উভয় পার ভেঙে পড়ে যায়। তাড়াহুড়ো করে অনেকেই উপরে উঠতে পারলেও মাটি চাপায় আটকে যান আরমান মিয়া। দ্রুত মাটি সরিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক আরমান।

পুলিশের প্রাথমিক তদন্ত শেষে দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণ দেখিয়ে গ্রামের মাতব্বরদের হাতে মৃত আরমানের লাশ হস্তান্তর করা হয়।