ঈশ্বরদীতে পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পদ্মা নদীতে অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
নৌ-পুলিশের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
নৌ-পুলিশের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস |নয়া দিগন্ত

ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ-পুলিশ।

রোববার (১৭ মে) বিকেলে পাকশী লালন শাহ সেতুসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। এ সময় নৌ-পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ-পুলিশ জানায়, অবৈধ জালের ব্যবহার নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এ কারণে পদ্মা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল নৌ-পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ করা গেলে নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।