কাউখালীতে চোরচক্রের মূল হোতা দেলোয়ার গ্রেফতার

দেলোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
গ্রেফতার দেলোয়ার হোসেন
গ্রেফতার দেলোয়ার হোসেন |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে চোরচক্রের মূল হোতা দেলোয়ার হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাঙ্গুলী এলাকায় গরু চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এসময় পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও চিহ্নিত চোরচক্রের মূল হোতা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।