দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

গত ৩০ জুন রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের কোতোয়ালী থানার বাহাদুর বাজার স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হচ্ছে— গোপালগঞ্জের কাশিয়ানী থানার জঙ্গল মুকুন্দপুর গ্রামের মরহুম মজলিশ শেখের ছেলে মো: সোহানুল ইসলাম, একই জেলার কোটালীপাড়ার মুসুরিয়া গ্রামের মরহুম মহানন্দ বালার ছেলে বরুন বালা, ভোলা সদরের রাজাপুর (পশ্চিম ইলিশা) এলাকার মরহুম আব্দুল গনির ছেলে মো: খলিল এবং রংপুরের মিঠাপুকুর থানার মুরাদপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: দুলাল মিয়া।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ৩০ জুন রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের কোতোয়ালী থানার বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে কয়েকজন আন্তঃজেলা ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে— এমন সংবাদ পায় ডিবি পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই কক্ষ থেকে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জামাদি এবং ঢাকা মেট্রো-ঠ-১১-৫৫২৩ নম্বরের একটি নিসান ডাবল কেবিন ক্যারি বয় পিকআপ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।