রাজবাড়ীতে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

আবু সাঈদের বুক পেতে দেয়ার সেই সাহসী ঘটনাই ছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি। তার এই মহান আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের র‍্যালি
শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের র‍্যালি |নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ১১ দলীয় ঐক্য রাজবাড়ী জেলার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ীর আজাদী ময়দান সংলগ্ন প্রধান সড়কে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে ১১ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আজাদী ময়দান এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি। র‍্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা জামাতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার আমির ড. হাফিজুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নয়ন মুন্সী, খেলাফতে মজলিসের প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, আবু সাঈদের বুক পেতে দেয়ার সেই সাহসী ঘটনাই ছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি। তার এই মহান আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তারা রাজবাড়ীসহ সারাদেশে বৈষম্যহীন সমাজ গঠন এবং আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।