এমপি কামরুজ্জামান কামরুল

অনিয়ম সহ্য করব না, কথায় নয় কাজে প্রমাণ দেবো

দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
এমপি কামরুজ্জামান কামরুল
এমপি কামরুজ্জামান কামরুল |নয়া দিগন্ত

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম সহ্য করব না। কাউকে অনিয়ম করতেও দেবো না। আমি কথায় নয়, কাজে প্রমাণ দেবো।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কামরুজ্জামান কামরুল বলেন, ‘জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। কারণ তারাই আমাকে এমপি নির্বাচিত করছে। তাদের পরামর্শ ও দিক নির্দেশনা নিয়েই আগামী দিনগুলো চালাতে চাই।’

তিনি বলেন, ‘তাহিরপুর উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিল। তার জন্য আমি সকল দলমতের ঊর্ধ্বে থেকে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দেবো।’

তিনি আরো বলেন, ‘আমি একা সব কিছু করতে পারবো না। সবাই সবার নিজ অবস্থা থেকে আমাকে সহযোগী ও কাজ করতে হবে। এক ফসলি বোরো ধান আমাদের হাওরাঞ্চলে মানুষ সম্পদ তাই সঠিক ভাবে বাঁধ নির্মাণ নজরদারি বাড়ানো হচ্ছে।’

কামরুল বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি, দখল বাণিজ্য কেউই করতে পারবে না। আমি আমার অভিভাবকদের (ভোটার) প্রতিনিধি হিসেবে তাদের জন্যই কাজ করবো।’

এর আগে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিক ও সঞ্চালনায় করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া।

এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতনতা মহল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।