ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, দৈনিক নয়া দিগন্তের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি এ টি এম ফরহাদ নান্নু, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি হাজী আব্দুল মান্নান, আমার দেশ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো: মামুনুর রশিদ, সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো: মজিবর মুন্সী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: রমজান শিকদার, আরটিভি প্রতিনিধি ইমরান মুন্সী, কালবেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম, মানবজমিন প্রতিনিধি মুন্সি মনিরুজ্জামান মনির, মাই টিভি প্রতিনিধি মো: সরোয়ার হোসেন,সিএন,এন টেলিভিশন প্রতিনিধি সাহাদাত হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সভায় নবাগত ইউএনও মাহমুদুল হাসান বলেন, ভাঙ্গা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
এ সময় তিনি ভাঙ্গার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।



