গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে লিফলেট বিতরণ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরীর প্রেস ক্লাব, জাহাজ কোম্পানি মোড়সহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

Location :

Rangpur
রংপুর নগরীর বিভিন্ন এলাকায় ১১দলীয় জোটের নেতার লিফলেট বিতরণ করেন
রংপুর নগরীর বিভিন্ন এলাকায় ১১দলীয় জোটের নেতার লিফলেট বিতরণ করেন |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীতে লিফলেট বিতরণ করেছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরীর প্রেস ক্লাব, জাহাজ কোম্পানি মোড়সহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আদম খান, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন এবং জাতীয় ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এ সময় এটিএম আদম খান অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তার দাবি, গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পথ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।