মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা

জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

Location :

Madarganj
মাদারগঞ্জের তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগ
মাদারগঞ্জের তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগ |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়ার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিদ্যুৎ আসে। এরপর সন্ধ্যা, রাত ও গভীর রাতেও একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে বিদ্যুৎ সংকটে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পোলট্রি খাত। বিদ্যুৎ না থাকায় খামারীদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যায় কয়েকগুণ বেড়ে গেছে। পাশাপাশি অতিরিক্ত গরমে অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটছে বলে খামারিরা জানান।

চর পাকেরদহ ইউনিয়নের বাসিন্দা কাওসার আহমেদ বলেন, মাদারগঞ্জ পৌরসভা এলাকায় তুলনামূলক বেশি সময় বিদ্যুৎ থাকলেও বিভিন্ন ইউনিয়নে দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের মাদারগঞ্জ জোনাল অফিসের লাইনম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রায় ১৪ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ছয় মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতির কারণে বাধ্য হয়ে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে।’