গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন মুন্সি (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোবারক হোসেন মুন্সি (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের নামা কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোবারক হোসেন মুন্সি কান্দি গ্রামের মৃত নেওয়াজ আলীর ছেলে এবং আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী।

আজ শুক্রবার (১২ জুন) সকালে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার এসআই (নি:) সুজিত কুমার সরকার, এএসআই (নি:) জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার নামা কান্দি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোবারক হোসেন মুন্সী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এছাড়াও গফরগাঁও থানার ২টি মামলার পরোয়ানাভুক্ত ও ভালুকা থানার ১টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সে।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে শুক্রবার (১২ জুন) সকালে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’