চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ মোস্তাফিজের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো: হোসেনের ছেলে মো: হাছনাই ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আহামদ উল্লাহর ছেলে মো: হাফেজ।
থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো: সোহেল কামালের নেতৃত্বে এএসআই মো: রাশেদ খান, এএসআই মো: আব্দুল মালেক ও এএসআই মো: আলী হোসেনসহ একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খলিলুর রহমান বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’



