কুলাউড়ায় নবম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ নিখোঁজ, উৎকন্ঠায় পরিবার

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা স্কুল শিক্ষার্থী আশরাফুল আলম ফাহাদ (১৪) নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ
কুলাউড়ায় নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা স্কুল শিক্ষার্থী আশরাফুল আলম ফাহাদ (১৪) নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১০টা থেকে সে নিখোঁজ হন।

এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো: আলাউদ্দিন।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুলাউড়া শহরের বাসা থেকে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হওয়ার পর ফাহাদ নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার পরিবারের সদস্যরা উৎকন্ঠায় রয়েছেন।

নিখোঁজ ফাহাদ কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

যদি কোথায়ও তার সন্ধান পাওয়া যায় তাহলে তার পরিবার অথবা কুলাউড়া থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ ফাহাদের বাবা আলাউদ্দিন, মোবাইল: ০১৭৫৯১৭৬৫৩১