লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালন

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’র আওতায় বাস্তবায়িত (বারী মসুর-৮) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালন
লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালন |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’র আওতায় বাস্তবায়িত (বারী মসুর-৮) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের দিয়াড় শংকরপুর চরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় কৃষক ইন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফুন নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মেহেদী জাহান, সুব্রত কুমার।

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলমাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো: শহীদুজ্জামান। এ ছাড়াও মাঠ দিবসে স্থানীয় প্রায় ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।