রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি গ্রেফতার

গ্রেফতার শাহিনুর একজন চিহ্নিত মাদককারবারি। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
মাদকসহ গ্রেফতার শাহিনুর
মাদকসহ গ্রেফতার শাহিনুর |নয়া দিগন্ত

রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় মহাসড়কের পাশে একটি মার্কেটের সামনে পাটকাঠি বোঝাই একটি ভ্যান থেকে ২২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ভ্যানচালক শাহিনুর মোল্লাকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০। জব্দকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ছয় লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ -এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার শাহিনুর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের মরহুম আরজেত মোল্লার ছেলে।

র‌্যাব সূত্রে জানানো হয়, মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় শাহিনুর মোল্লাকে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের পরিচালক আরো জানান, গ্রেফতারকৃত শাহিনুর একজন চিহ্নিত মাদককারবারি। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।