ভালুকায় লড়ির পেছনে বাসের ধাক্কায় ২ শ্রমিক হতাহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka

ময়মনসিংহের ভালুকায় লড়ির পিছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এ আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহতকে ভালুকা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের বাড়ি নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে লড়িতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেন ধরে ভালুকার দিকে আসছিলেন ইট ভাঙানো কাজের কয়েকজন শ্রমিক। পরে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে পিছন দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস শ্রমিকবাহী ওই লড়িটিকে ধাক্কা দেয়। এতে লড়িতে থাকা শ্রমিক নাজিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: ইশতিয়াক আহাম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।