দিনাজপুর শিক্ষা বোর্ডে কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ, সম্পাদক মামুন নির্বাচিত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে সৈয়দ মওদুদ উল করিম ও সাধারণ সম্পাদক পদে মো: মামুনুর রশিদ ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর শিক্ষা বোর্ডে কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ, সম্পাদক মামুন নির্বাচিত
দিনাজপুর শিক্ষা বোর্ডে কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ, সম্পাদক মামুন নির্বাচিত |নয়া দিগন্ত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে সৈয়দ মওদুদ উল করিম ও সাধারণ সম্পাদক পদে মো: মামুনুর রশিদ ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ড চত্বরে বিপুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭টি পদে কর্মচারীরা সরাসরি গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

নির্বাচনে জাতীয়তাবাদী দলের নেতা ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম সভাপতি নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক আবু জাহিদ মো. সায়েম, অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলী এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক।