রক্তি নদীতে নৌকা রাখা নিয়ে ঝগড়া, নিখোঁজ তরুণ আমিনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে হাউজবোট ও মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় রক্তি নদীতে পড়ে নিখোঁজ হওয়া আমিন মিয়া (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুর থানা, সুনামগঞ্জ
তাহিরপুর থানা, সুনামগঞ্জ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে হাউজবোট ও মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় রক্তি নদীতে পড়ে নিখোঁজ হওয়া আমিন মিয়া (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিন মিয়া মালবাহী নৌকার স্টাফ ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় রক্তি নদীতে হাউজবোট ও মালামাল পরিবহনকারী নৌকা নোঙর করা (রাখা) নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তীব্র ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই সংঘর্ষের পর থেকেই নৌকার স্টাফ আমিন মিয়া নিখোঁজ ছিলেন। দিনভর অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পাতারী এলাকায় রক্তি নদীতে তার লাশ ভেসে ওঠে।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত দুটি নৌকাই জব্দ করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত দুইটি নৌকা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।