দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

সিআরটি মেশিনের মাধ্যমের সফলভাবে হার্ট সার্জারি সম্পন্ন

বৃহস্পতিবার (৩০ মার্চ) জিয়া হার্ট ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডাঃ মেসবাউল ইসলাম এ সাফল্যের বিবরণ তুলে ধরেন।

Location :

Dinajpur
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের রোগীর সাথে চিকিৎসকরা
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের রোগীর সাথে চিকিৎসকরা |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে চিকিৎসা সেবার নতুন মাইলফলক স্পর্শ করেছে। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জামাল উদ্দিনের (৬৮) শরীরে সিআরটি মেশিন স্থাপনের মাধ্যমে সফলভাবে সার্জারি সম্পন্ন হয়েছে।

উত্তরাঞ্চলে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালেই প্রথম সিআরটি মেশিনের সাহায্যে হার্ট সার্জারি করা হলো। জামাল উদ্দিনের সার্জারি করেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডাঃ মো. মেসবাউল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) জিয়া হার্ট ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডাঃ মেসবাউল ইসলাম এ সাফল্যের বিবরণ তুলে ধরেন।

তিনি বলেন, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) মেশিন হলো হার্ট ফেইলিউরের রোগীদের জন্য একটি বিশেষ ধরনের পেসমেকার, যা হার্টের নিচের দুটি প্রকোষ্ঠের (ভেন্ট্রিকল) কাজের মধ্যে সমন্বয় ঘটায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার ধামইরহাট এলাকার জামাল উদ্দিন জানান, তার শরীরে সিআরটি মেশিন স্থাপনের ফলে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো অনেক কমে এসেছে এবং বর্তমানে তিনি অনেক সুস্থ্য বোধ করছেন ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফুজ্জামান লিটন প্রমুখ।