পূর্বাচলে অপহৃত শিশু মাইশা গাইবান্ধায় উদ্ধার, গ্রেফতার ২

পূর্বাচল উপশহরের ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বর এলাকা থেকে অপহৃত পাঁচ বছরের মাইশা আক্তারকে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
পূর্বাচলে অপহৃত শিশু মাইশা গাইবান্ধায় উদ্ধার, গ্রেফতার ২
পূর্বাচলে অপহৃত শিশু মাইশা গাইবান্ধায় উদ্ধার, গ্রেফতার ২ |নয়া দিগন্ত

পূর্বাচল উপশহরের ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বর এলাকা থেকে অপহৃত পাঁচ বছরের মাইশা আক্তারকে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফুলছড়ি এলাকা থেকে মোহাম্মদ শান্ত (২০) এবং পূর্বাচল উপশহর এলাকা থেকে শাহ আলম (৩৫) নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচল উপশহরের বুরুলিয়া গ্রামের ব্যবসায়ী শ্যামল মিয়ার পাঁচ বছর বয়সের মেয়ে মাইশা আক্তার অপহৃত হয়। পরে শ্যামল মিয়া বাদী হয়ে মোহাম্মাদ শান্ত ও শাহ আলমকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাইশা আক্তারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’