সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহ.) পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক মাদকসেবী, মাদক বিক্রেতা ও অর্থ আত্মসাৎকারী হিসেবে আখ্যায়িত করে মানহানিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামে শাহ আরেফিন (রহ.) আস্তানা মাঠে হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা ও পার্শ্ববর্তী ১০টি গ্রামের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় শাহ আরেফিন (রহ.) আস্তানা কমিটির সদস্য ফজল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন— মরম আলী, নুরুল ইসলাম, মধু মিয়া, শহীদ মিয়া, রহিজ মিয়া, খায়রুল মিয়া, মজিদ মিয়া, আবু হানিফা, হাসান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শাহ আরেফিন (রহ.) আস্তানার মসজিদের ইমাম ও আস্তানার খাদেম হওয়ার উদ্দেশ্যে পুরান লাউড় গ্রামের জসিম উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধন করেছে। এর আগেও একই বিষয়ে সে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সততা ও নিষ্ঠার কারণেই দীর্ঘ ২২ বছর ধরে আলম সাব্বির শাহ আরেফিন (রহ.) আস্তানার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
তারা আরো বলেন, সম্প্রতি জসিম উদ্দিন একই উদ্দেশ্যে মানববন্ধন করে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে আলম সাব্বিরকে মাদক কারবারি ও সেবনকারী বলে অপপ্রচার চালায়। তাই আমরা ১০ গ্রামের মানুষ ও মাজার আস্তানা কমিটি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা অপপ্রচারের সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে একই দিনে লাউড়েরগড় ফুটবল ফেডারেশন এবং শাহ আরেফিন (রহ.) আস্তানা কমিটির সচিব সাংবাদিক আলম সাব্বিরকে মাদকসেবী, মাদক বিক্রেতা ও অর্থ আত্মসাৎকারী হিসেবে আখ্যায়িত করে দেয়া মানহানিকর বক্তব্যের প্রতিবাদে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



