নড়াইলের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পত্রে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নড়াইলের নবাগত পুলিশ সুপার সামী ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে নড়াইলের পুলিশ সুপার করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর মল্লিকপাড়ার সামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পুলিশ কর্মকর্তা সামীর বাবা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।



