গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ ও পরে শহরে গণমিছিল করেন তারা।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় ১১ দলীয় জোটের গণমিছিলের একটি মুহূর্ত
বগুড়ায় ১১ দলীয় জোটের গণমিছিলের একটি মুহূর্ত |নয়া দিগন্ত

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট।

শনিবার (২ মে) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশ ও পরে শহরে গণমিছিল করেন তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও মহানগর সহকারী সেক্রেটারি আল আমিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির আবিদুর রহমান সোহেল।

সমাবেশ শেষে ১১ দলের গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক এম এস এ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, এনামুল হক বাবু বিশ্বাস, আব্দুস সবুর সুমন, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মামুন রহমানী, তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম বেগ, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল বাছেত, মিজানুর রহমান, শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, জামায়াত নেতা মিজানুর রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, বগুড়া মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন শুধু মুখে বললে চলবে না। বাস্তবায়ন করে দেখান।

বক্তারা টালবাহানা ও গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।