খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিহত সৌরভ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. আল ইমরানের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় ‘উমেদার’ হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
নিহত সৌরভ
নিহত সৌরভ |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে থ্রি হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. এনায়েত হোসেন সৌরভ নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী প্রিয়া আক্তার গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. আল ইমরানের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় ‘উমেদার’ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীকে নিয়ে আলুটিলা রিছাং ঝরনায় বেড়াতে গিয়েছিলেন সৌরভ। ফেরার পথে তাদের বহনকারী সিএনজিচালিত থ্রি হুইলারটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তাদের থ্রি হুইলারটির চালকসহ তিনজন আহত হন। এসময় স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মো. রুবেল আহমেদ সৌরভকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।