খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির বিভিন্ন গহীন অরণ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

বিস্তারিত আসছে...