জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক নিষ্ঠুর খেলায় মেতেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আব্দুল গফুর, কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো: অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমির এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমির জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমির মাওলানা মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমির মাওলানা মনোয়ার আনসারী, লবণচরা থানা আমির মোহাম্মদ মোজাফফর হোসেন, হরিণটানা থানা আমির জি এম সেলিম বাহার, খুলনা সদর থানা সেক্রেটারি মো: আব্দুল সালাম ও সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।