শাজাহানপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উপজেলার বনানী বাজার এলাকায় মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত |প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বনানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিটুল (৩৭) সোনাতলা থানার ভেলরুপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। তিনি এবি ডিলাক্স যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বনানী বাজার এলাকায় মহাসড়কে দ্রুতগতির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে থাকা হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।