ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ইটভাটাকে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকার সেভেন স্টার ব্রিকস ও সাংগর গ্রামের আকন ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। অভিযানে ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয় ও ঝালকাঠি জেলা পুলিশ।
জানা গেছে, নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেভেন স্টার ব্রিকস। এর আগে একাধিকবার জরিমানা ও সতর্ক করা হলেও কার্যক্রম বন্ধ না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটার চুল্লি ভেঙে দেয়া হয়েছে।
অন্যদিকে, লাইসেন্স হালনাগাদ না থাকায় আকন ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।



