শৈলকুপায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপার মাধবপুর গ্রামের মোহন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
গ্রেফতার আসামি আকবর মৃধা
গ্রেফতার আসামি আকবর মৃধা |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপার মাধবপুর গ্রামের মোহন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকবর মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাধবপুর গ্রামের মোহন হত্যা মামলার আসামি আকবার মৃধা ফুলহরি গ্রামে অবস্থান করছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্প্রতি মাধবপুর গ্রামে প্রভাব বিস্তার করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোহন নামের এক ব্যক্তি মারা যান।