চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে ‘প্রতিবন্ধীদের কল্যাণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বড়তাকিয়া বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী আরব প্রবাসী মো: শাহাদাত হোসেন সেলিম।
প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী।
মিরসরাই প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইশতিয়াক আহম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, শেখটোলা আদর্শ গ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জে এ চৌধুরি তপু, মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার নির্বাহী পরিচালক সালাউদ্দিন চৌধুরী, স্বপ্নের খৈয়াছরার সভাপতি মো: জাহেদ, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: রহিম উদ্দিন, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের মো: আব্দুল্লাহ, ইপসা কর্মকর্তা তাপস নন্দী, বারৈয়াঢালা প্রতিবন্ধী যুব সংস্থার সভাপতি আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের পৃষ্ঠপোষক মনোনীত করে সংগঠনের পক্ষ থেকে মো: শাহাদাত হোসেন সেলিমকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও উৎপাদনশীল অংশীদার হতে পারেন। তাদের অধিকার প্রতিষ্ঠা সহানুভূতি নয়, বরং সম-অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা তাদের মেধা ও প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না, তাই প্রয়োজন শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন।



