বাঁশখালীর বন্যাকবলিত মানুষের ঘুরে দাঁড়াতে যা করার সবই করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালীর বন্যাকবলিত মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাল ও শুকনো খাবার বিতরণ করেছি। এটি শুধুমাত্র সামান্য সহযোগিতা, বন্যাকবলিত মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার সরকারের তরফ থেকে তার সবই করা হবে।

Location :

Chattogram
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর বন্যাকবলিত মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য যা করার সরকারের তরফ থেকে সবই করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদে শুকনো খাবার ও চাল বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালীর বন্যাকবলিত মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাল ও শুকনো খাবার বিতরণ করেছি। এটি শুধুমাত্র সামান্য সহযোগিতা, বন্যাকবলিত মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার সরকারের তরফ থেকে তার সবই করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নিয়ে আমি এখানে এসেছি। বাঁশখালীতে ব্যাপক ও সমন্বিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এসময় বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: মোতাহার হোসেন, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, বাঁশখালীর ইউএনও রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।