কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ মাসব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে শিশু ধর্ষণকারী, মানবপাচারকারী সহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকালে পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গত এপ্রিল মাসব্যাপী থানার পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের মধ্যে রয়েছে উপজেলার শিশু ধর্ষণকারী, ইয়াবা পাচারকারী, অগ্নিসংযোগকারী, শীর্ষ সন্ত্রসী, চাঁদাবাজ, অবৈধ দখল বাজ, অনলাইন জুয়াড়ী।
তাছাড়া এ সময় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



