ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নারায়নগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Narayanganj
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়নগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা সোহেল ওরফে ইফতান (২৯), মো: সবুজ (১৯) ও শরিফুল ইসলাম(২১)।

রোববার দিবাগত রাত ১১ টার দিকে তাদেরকে ফতুল্লার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি ছুরি,চাপাতি, চাইনিজ কুড়াল সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় তৈরি অস্ত্র সহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্ততিকালে সোহেল ওরফে ইফতান, মো: সবুজ ও শরিফুল ইসলামকে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ডাকাত দলের পলাতকদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।